https://www.profitableratecpm.com/wg2pj165?key=c750a7ba574d565a49050dcf3921cade
ফলটি খেলে তিন ঘণ্টা পর্যন্ত মুখে লেগে থাকে মিষ্টি স্বাদ
ফলটি দেখতে চেরির মতো টুকটুকে লাল। তবে আকারে তুলনামূলকভাবে ছোট। টক বা তেতোজাতীয় যেকোনো খাবারকেও মিষ্টি স্বাদে পরিণত করতে পারে একটি পরিণত মিরাকেল বেরি। আফ্রিকান বিচিত্র এই ফলের চাষ হচ্ছে চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের একটি বাগানে।
‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’ নামের এই বাগানের মালিক শৌখিন ফলচাষি হেলাল উদ্দিন। ডাকাতিয়া নদীর পাড়ে তাঁদের পরিত্যক্ত দুটি ইটভাটার জমি অনাবাদি পড়ে ছিল। চার বছর আগে এই জমিতে বালু ও মাটি ফেলে পরীক্ষামূলকভাবে ফলের চারা রোপণ করেন তিনি। এখন সেখানে প্রায় তিন একর জায়গায় তৈরি হয়েছে পুরো একটি বাগান।
মিরাকেল বেরি ফলটি চেরি ফলের মতো দেখতে হলেও ছোট। গত শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে
https://www.profitableratecpm.com/wg2pj165?key=c750a7ba574d565a49050dcf3921cade
ফলটি দেখতে চেরির মতো টুকটুকে লাল। তবে আকারে তুলনামূলকভাবে ছোট। টক বা তেতোজাতীয় যেকোনো খাবারকেও মিষ্টি স্বাদে পরিণত করতে পারে একটি পরিণত মিরাকেল বেরি। আফ্রিকান বিচিত্র এই ফলের চাষ হচ্ছে চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের একটি বাগানে।
‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’ নামের এই বাগানের মালিক শৌখিন ফলচাষি হেলাল উদ্দিন। ডাকাতিয়া নদীর পাড়ে তাঁদের পরিত্যক্ত দুটি ইটভাটার জমি অনাবাদি পড়ে ছিল। চার বছর আগে এই জমিতে বালু ও মাটি ফেলে পরীক্ষামূলকভাবে ফলের চারা রোপণ করেন তিনি। এখন সেখানে প্রায় তিন একর জায়গায় তৈরি হয়েছে পুরো একটি বাগান।
হেলাল উদ্দিনের দাবি, ফলটির সবচেয়ে বড় আকর্ষণ হলো মুখের স্বাদ পাল্টানোর ক্ষমতা। একটি ফল খাওয়ার পর অন্তত তিন ঘণ্টা পর্যন্ত টক আম, লেবু, চালতা বা তেতো খাবারও মিষ্টি মনে হবে।
প্রায় তিন বছর আগে শাহতলী গ্রামে পাঁচটি মিরাকেল বেরির চারা রোপণ করেছিলেন হেলাল উদ্দিন। এখন প্রতিটি গাছেই ফল ফলেছে। প্রতিদিন লাল টুকটুকে ফল মাটিতে ঝরে পড়ছে। ঝরে যাওয়ার পর ফলটি ৪৮ ঘণ্টার বেশি সংরক্ষণ করা যায় না।
0 Comments