ইরানের দূর্বলতা ও ইরানের শক্তি।


                ছবিতে লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং II বিমানটি উড্ডয়নের সময় দেখানো হয়েছে,                         বিশেষ করে এফ-৩৫এ ভেরিয়েন্টটি, যা এর প্রচলিত টেকঅফ এবং অবতরণ ক্ষমতা দ্বারা                                                                                 চিহ্নিত করা যায়।


ইরানের দূর্বলতা ও ইরানের শক্তি। ইরানের মিলিটারি স্ট্রাটেজি কি রকম হতে পারে? চীনা J-10C ইরানের জন্য আদেও সুবিধা আনবে কিনা? (মেগা পোস্ট) শত্রুকে দুর্বল বিবেচনা করা যেকোন যুদ্ধে স্ট্রাটেজির বড় দুর্বলতা। ইরানের দুর্বলতা চিহ্নিত করতে পারলে ইরানের সক্ষমতা বৃদ্ধি সম্ভব। শুরুতেই দুর্বলতা গুলি আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করি৷ ১. অতিরিক্ত আত্মবিশ্বাস : ইরানকে এমন দেশ মনে হয়েছে যাদের সামরিক সিক্রেট গুলি সিক্রেট হিসাবে রাখার চেয়ে ভিডিও করে প্রচার করতে এবং উত্তপ্ত হুমকি আদান প্রদানে বেশি নজর বা ইমপালস রয়েছে। ইরানের যে সক্ষমতা সেটা অবশ্যই ঈর্ষনীয়। তবে এক্ষেত্রর ইরানের উচিত ছিল অন্তত নর্থ কোরিয়ার মত এপ্রোচে যাওয়া। নর্থ কোরিয়া বা চীনের কথা বিবেচনা করলে দেখবেন নর্থ কোরিয়ার খুব কম তথ্য বাইরের বিশ্বের জন্য উন্মুক্ত।

চীনের যদিও বেশি তথাপি সামরিক সক্ষমতা নিয়ে চীন কঠোর গোপনীয়তা বজায় রাখে। ৬ষ্ঠ প্রজন্মের বিমান এয়ার শো তে আনার আগে কেউ জানতেও পারেনি চীন একটি নয় বরং দুই দুইটি ৬ষ্ঠ প্রজন্মের মডেল প্রোটোটাইপ ফ্লাই করে ফেলছে। হুয়াওয়ে নিজস্ব চিপ মেট ৬০ প্রোতে আনার আগে কেউ কল্পনাও করতে পারেনি যে উক্ত চিপের পুরো ডিজাইন স্বাধীনপভাবে চীনেই হয়েছে। এই যে সিক্রেসি, এটা যুদ্ধ কৌশলের বড় একটি দিক। শত্রু আপনার প্রকৃত সক্ষমতা নিয়ে কখনোই ধারনা করে উঠতে পারবেনা। ইরান মিসাইলের দিক থেকে বিশ্বে সুপারপাওয়ার দেশগুলিকেও টেক্কা দিতে পারে। অথচ তারা তাদের মিসাইল সিটি একের পর এক ভিডিও করে ছড়িয়েছে। ফলে মোসাদের লক্ষ সহজ হয়ে গেছে। তারা ৬ টি মিসাইল সিটির লোকেশন ট্রেস করেছে। ফলে ইজ-রায়েলের জন্য টার্গেট করা সহজ হয়েছে। এই অতি আত্মবিশ্বাসের কৌশল থেকে বের হতে হবে। প্রথমত নিউক একটি সেন্সিটিভ ইস্যু। ইরান যদি নিউক না বানিয়ে থাকে তবে তবে ইরানের জন্য নিউক ইস্যু নিয়ে বেসি প্রচার প্রসার করা ভুল স্ট্রাটেজি। কোন সাইট কতফুট মাটির নিচে সেটা নিয়ে গর্ব করে প্রচার করাটাও ভুল স্ট্রাটেজি। এবার একটা কথা বলি যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। যে চুল তুমি ছিড়তে পারবা না সেই চুল ছেড়ার চেষ্টা করা উচিত না। এতে লাভের থেকে ক্ষতি বেশি হয়। উত্তর কোরিয়া ও ইরান ইভয় দেশ একি সাথে মিসাইল প্রোগ্রাম হাতে নেয়। স্কাড মিসাইল এবং আরো কিছু রুশ মিসাইলের ডিজাইনের উপর নিজস্ব বিজ্ঞানীদের মাধ্যমে তারা নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ডিফিকাল্টি অতিক্রম করে।