"মায়ের শেষ চিঠি আত্মকথা, এক অসহায় মায়ের লিখা চিরকুট থেকে।
https://www.profitableratecpm.com/ep3xukn1uu?key=261c79512447dffcef133d15ff0e94a0
রাত তখন অনেক। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক
শব্দ।
মোবাইল হাতে ব্যস্ত ছিলাম ফেসবুক আর টিকটক নিয়ে। মা
বারবার ডাকছিলো,
"বাবা, একটু আমার কাছে আয়, কথা বলব।
আমি রেগে গিয়ে বললাম
"এত কি বলার আছে! সারাক্ষণ শুধু বকবক। এখন তো
আমার একটু সময় দরকার!"
মা চুপ করে গেলো।
রাত বাড়তেই মা দরজায় দাঁড়িয়ে কাঁপা গলায় বলল –
"বাবা, আমি জানি আমার সময় শেষ। তোকে অনেক কথা
বলার ছিলো। জানিস, তোকে কোলে নেওয়ার দিনগুলো
এখনো আমার চোখে ভাসে। তুই যখন ছোট ছিলি, রাতে
না ঘুমালে আমি তোর মাথায় হাত রেখে দোয়া করতাম
আল্লাহ আমার ছেলেটাকে ভালো মানুষ করো। জানি, আজ
বড় হয়ে গেছিস... হয়তো সময় নেই, ভালোবাসাও নেই।
তবুও তুই আমার জান।
https://www.profitableratecpm.com/ep3xukn1uu?key=261c79512447dffcef133d15ff0e94a0
আমি তবুও পাত্তা দিলাম না।
মায়ের কথা শুনতে আমার তখন সময় ছিল না।
ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙলো। বাড়ির লোকজনের কান্নার
শব্দ।
দৌড়ে গেলাম মায়ের ঘরে।
দেখি, মা নিথর হয়ে শুয়ে আছে।
হাতে একটা চিঠি...
চিঠিতে লেখা ছিল
-
"বাবা, তোকে বিরক্ত করা ছাড়া আমার আর কিছু ছিল না।
আল্লাহ তোকে ভালো রাখুক। জানি, তোর সময় নেই, তুই
ব্যস্ত। তবুও তোকে কাছে চাইতাম। এবার যাচ্ছি। আমার
জান্নাতি ফুলটা আল্লাহ যেন ভালো রাখেন। আর হ্যাঁ,
কব'রের কাছে এসে একটু ডেকো, আমি শুনব
চোখের পানি ধরে রাখতে পারলাম না ।
https://www.profitableratecpm.com/ep3xukn1uu?key=261c79512447dffcef133d15ff0e94a0
আজ সেই মা নেই।
দুনিয়ার সব সুখ-দুঃখ শেয়ার করার মানুষটাকে আমি
হারিয়ে ফেলেছি।
এখন হাজার টাকা দিয়ে মিলবে ভালোবাসা,
কিন্তু মায়ের বুকের ওম আর দোয়া আর কোনোদিন পাবো
না ৷
ভালোবাসা থাকলে, মায়ের পাশে একটু সময় বসো।
কারণ একদিন এ পৃথিবী থেকে মায়ের ডাকে আর সাড়া
দিতে পারবে না। তখন শুধু কবরের মাটিতে কা'ন্না করা
ছাড়া কিছুই থাকবে না ।
এডমিন পোস্ট
0 Comments